কারা কমিউনিটি হেল্থ অ্যাডভোকেটস?
কমিউনিটি হেল্থ অ্যাডভোকেটরা (প্রাক্তন নিউ ইয়র্ক সিটি ম্যানেজড কেয়ার কনজিউমার অ্যাসিস্টেন্স প্রোগ্রাম- NYC MCCAP) নিউ ইয়র্কের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং পরিষেবার বিষয়ে জানার জন্য গ্রাহক এবং উকিলদের সাহায্য করে. আমরা লোকেদের মেডিকএইড, মেডিকেয়ার, চাইল্ড হেল্থ প্লাস, ফ্যামিলি হেল্থ প্লাস, বাণিজ্যিক বিমা এবং অন্যান্য স্বাস্থ্যসেবার বিকল্পগুলি বুঝতে এবং পেতে সাহায্য করি.
কমিউনিটি হেল্থ অ্যাডভোকেটস (CHA) 11 টি ভাষায় স্বাস্থ্যসেবা পাবার নিঃশুল্ক পরিষেবা প্রদান করে:
- আপনার যে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন তা পেতে আপনাকে সাহায্য করার জন্য;
- নাম লেখানোর পর কী ভাবে আপনার স্বাস্থ্যবিমা ব্যবহার করতে হয় আপনাকে তা শেখানোর জন্য;
- আপনি যে সম্ভাব্য সেরা সেবা পাচ্ছেন তা সুনিশ্চিত করার জন্য.